১. ডিজিটাল সেবার প্রকৃতি (Nature of Services)
Doctors Branding BD-এর প্রতিটি সার্ভিস চিকিৎসকদের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড। প্যাকেজ নিশ্চিত হওয়ার সাথে সাথেই প্রতিটি চিকিৎসকের জন্য আলাদা স্ট্র্যাটেজিস্ট, মেডিকেল কনটেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটর নিয়োগ করা হয়। যেহেতু এতে সরাসরি শ্রম ও সময় ব্যয় হয়, তাই কাজ শুরু হওয়ার পর প্রদেয় সার্ভিস ফি সাধারণত অফেরতযোগ্য (Non-refundable)।
২. কাজ শুরুর পূর্বে বাতিলকরণ (Cancellation Before Work Starts)
- পেমেন্ট করার ২৪ ঘণ্টার মধ্যে এবং অনবোর্ডিং/প্ল্যানিং মিটিং শুরু হওয়ার পূর্বে চুক্তি বাতিল করতে চাইলে প্রশাসনিক ফি ও গেটওয়ে চার্জ (১০%) কর্তন সাপেক্ষে অবশিষ্ট ৯০% অর্থ ফেরত দেওয়া হবে।
- ২৪ ঘণ্টা অতিবাহিত হলে বা প্রাথমিক কনটেন্ট স্ট্র্যাটেজি প্রস্তুত হয়ে গেলে এই সুবিধা প্রযোজ্য হবে না।
৩. ক্লায়েন্ট সন্তুষ্টি ও আনলিমিটেড রিভিশন (Satisfaction & Revision Policy)
কাজের মান নিয়ে আপনার পূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ডিজাইন বা ভিডিও কনটেন্ট আপনার প্রত্যাশামতো না হলে:
- আমরা আপনার মতামত অনুযায়ী প্যাকেজের নিয়ম মেনে প্রয়োজনীয় পরিবর্তন ও রিভিশন সম্পন্ন করে দিই।
- বিশেষ প্রয়োজনে বিকল্প সিনিয়র ক্রিয়েটিভ টিম যুক্ত করে আপনার ব্র্যান্ড ভ্যালুর সাথে মানানসই আউটপুট নিশ্চিত করা হয়।
৪. অ-ফেরতযোগ্য তৃতীয় পক্ষের খরচ (Non-Refundable Third-Party Costs)
নিম্নলিখিত খরচগুলো কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়:
- মেটা (Facebook/Instagram) বা গুগল বিজ্ঞাপনে সরাসরি ব্যয়িত অ্যাড বাজেট (Ad Spend)।
- ডোমেন, হোস্টিং, থার্ড-পার্টি টুলস বা প্লাগইন লাইসেন্স ফি।
- হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই বা এসএমএস গেটওয়ে রিচার্জ।
৫. রিফান্ড আবেদন প্রক্রিয়া (Refund Request Procedure)
যেকোনো বিলিং সংক্রান্ত আলোচনার জন্য ইনভয়েস নম্বর ও কারণ উল্লেখ করে [email protected]-এ লিখিত আবেদন পাঠাতে হবে। আমাদের একাউন্টস টিম ৩-৫ কার্যদিবসের মধ্যে তা যাচাই করে সিদ্ধান্ত জানাবে।